নিলামে বিটলসের ব্যাকড্রপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটলস
বিটলস

ষাটের দশকের তুমুল জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ডদল বিটলস। আজও বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয় ব্যান্ডটি। এই জনপ্রিয়তাকে পুঁজি করে নিলামে উঠছে বিটলস অংশ নিয়েছিল এমন একটি অনুষ্ঠানের ব্যাকড্রপ। ধারণা করা হচ্ছে, সেটির দাম উঠবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার।
‘দ্য এড সুলিভান শো’-এর মাধ্যমে ১৯৬৪ সালের ৯ ফেব্রুয়ারি বিটলস ব্যান্ডের ছোট পর্দায় অভিষেক হয়। অনুষ্ঠানটির ব্যাকড্রপ নিলামে উঠতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
আগামী অক্টোবর মাসে আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য ফেস্ট ফর বিটলস ফ্যান’ উত্সব। সেখানেই এই নিলাম অনুষ্ঠিত হবে।