বোনকে নিয়ে গানের মডেল নীলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রথম গানের ভিডিওচিত্রের মডেল হলেন নীলা ও তার ছোট বোন সামিয়া।
এই প্রথম গানের ভিডিওচিত্রের মডেল হলেন নীলা ও তার ছোট বোন সামিয়া।

লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১৪ প্রতিযোগিতার রানারআপ নীলা এবারে মডেল হলেন সংগীতশিল্পী ইলিয়াসের একটি গানের মিউজিক ভিডিওতে। ভিডিওচিত্রটিতে অবশ্য নীলা একাই অংশ নিচ্ছেন না; এতে অংশ নেবে নীলার আট বছর বয়সী ছোট বোন সামিয়াও। এ ছাড়া, মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন কাজী আসিফ।

গত ঈদুল ফিতরে প্রকাশিত হয়েছিল ইলিয়াসের একক অ্যালবাম ‘না বলা কথা-৩’। আর এবারে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো এই অ্যালবামের টাইটেল গানটির একটি মিউজিক ভিডিও। চার দিন ধরে মিউজিক ভিডিওটির শুটিং হলো মতিঝিলের একটি বাড়িতে।

গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে ইলিয়াস বলেন, ‘গত ঈদে অ্যালবামটি প্রকাশের পর থেকে অনেকেই এ নিয়ে একটি মিউজিক ভিডিও তৈরির ব্যাপারে কথা বলে আসছিলেন। এরই বাস্তবায়ন হলো। অনেক চিন্তাভাবনা করেই কাজটি শুরু করেছি।’

ছোট বোনকে সঙ্গে নিয়ে এই ভিডিওচিত্রটির মডেল হওয়ার প্রসঙ্গে বেশ উচ্ছ্বসিত নীলা। বললেন, ‘আমি ও আমার বোন দুজনেই এই প্রথম কোনো মিউজিক ভিডিওর মডেল হলাম। বেশ আয়োজন করেই এর শুটিং হয়েছে। আমার বিশ্বাস এটা সবারই ভালো লাগবে।’


এ মিউজিক ভিডিওতে মডেল হওয়ার ব্যাপারে বললেন, ‘হুট করেই কাজটির প্রস্তাব এলো। পরিকল্পনা শুনে আগ্রহ হয়েছে; তাই কাজটি করা।

সামনে আরও মিউজিক ভিডিওতে দেখা যাবে কী না এ প্রসঙ্গে নীলা জানিয়েছেন এটা গান এবং শিল্পীর ওপরে নির্ভর করছে।