নীলাদ্রির জন্য অপেক্ষা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি কুমার
নীলাদ্রি কুমার

ভারতের এ প্রজন্মের নামী সেতারবাদক নীলাদ্রি কুমার বাংলাদেশে আসছেন। ২১ জুলাই বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের হল অব ফেমে তিনি তাঁর পরিবেশনা দেবেন।

নীলাদ্রি কুমারের ‘ভয়েজ অব স্ট্রিংস’ অনুষ্ঠানটিতে অংশ নিতে টিকিট ছেড়েছে ব্লুজ কমিউনিকেশনস কর্তৃপক্ষ। গ্যালারির টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়, ভিআইপি টিকিট মিলবে ১ হাজার ৫০০ টাকায়।

টিকিট পাওয়া যাচ্ছে যমুনা ফিউচার পার্কের তাবাক ক্যাফে, ধানমন্ডির ম্যাডশেফ ও গুলশান ২-এর বিস্ট্রো ই-তে। অনলাইনে টিকিট কিনতে খোঁজ করতে হবে যেতেচাও ডটকমে (jetechao.com)।

আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে ব্লুজ কমিউনিকেশনস। এর মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও পার্টনার এবিসি রেডিও।