নৃত্যগুরু ব্রিটনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিট‌নি ‌স্পিয়ার্স
ব্রিট‌নি ‌স্পিয়ার্স

গান দিয়ে বিশ্ব মাত করা শেষ। এবার নাচের পালা। ইনস্টাগ্রামে সম্প্রতি দেখা গেল, মার্কিন পপ তারকা ব্রিট‌নি স্পিয়ার্স রীতিমতো না‌চের স্কুল খুলে বসে‌ছেন।
ইনস্টাগ্রামে নি‌জের না‌চের ক্লা‌সের তিন‌টি ভি‌ডিও দিয়ে‌ছেন ব্রিটন‌ি, সেখা‌নে এ শিল্পী জা‌নি‌য়েছেন, তাঁর সব‌শেষ অ্যালবাম ‘​গ্লো‌রি’র সাফল্যের পর এখন এভাবেই অবসর কাটা‌চ্ছেন তি‌নি।

আপাতত বাচ্চাদের নিয়‌ে ব্রিট‌নি তাঁর না‌চের পাঠশালা চালু ক‌রে‌ছেন। সেখানে ​একেবা‌রে প্রারম্ভ‌কি পর্যায়ের স্ট্রে‌চিং আর ওয়ার্মআপ দ‌ি‌য়ে নাচ শেখা‌নো শুরু ক‌রে‌ছেন এ গায়িকা। বাড়‌তি হি‌সে‌বে বাচ্চা‌দের না‌চের পাশাপা‌শি যোগব্যায়ামও শেখাচ্ছেন তি‌নি। ই নিউজ।