নোবেল ও অস্কারজয়ী দ্বিতীয় জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ বার্নাড শয়ের পর বব ডিলান ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি, যিনি একাধারে জিতেছেন নোবেল ও অস্কার পুরস্কার। ১৯২৫ সালে সাহিত্যেই নোবেল পুরস্কার জয় করেছিলেন জর্জ বার্নাড শ। আর ১৯৩৯ সালে ‘সেরা চিত্রনাট্য’ বিভাগে অস্কার জয় করে শয়ের লেখা পিগমিলিয়ন ছবির চিত্রনাট্য।
জর্জ বার্নাড শ এত দিন ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে নোবেল ও অস্কার জয়ের গৌরবটি ধরে রেখেছিলেন। কিন্তু এখন থেকে সেই গৌরব তাঁকে ভাগ করতে হবে বব ডিলানের সঙ্গে। গত বৃহস্পতিবার নোবেল কমিটি একটি টুইটের মধ্য দিয়ে ডিলানের এই বিরল রেকর্ড গড়ার তথ্যটি জানায়। বব ডিলান ২০০১ সালে ওয়ান্ডার বয়েজ ছবির জন্য সেরা সংগীত বিভাগে অস্কার জেতেন। রোলিং স্টোন।