নোনতা বিস্কুটের প্রথম অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তোরই শহরে’ অ্যালবামটি প্রচ্ছদ
‘তোরই শহরে’ অ্যালবামটি প্রচ্ছদ

১২ ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির তৈরির পেছনের মানুষ ছিলেন নাবিদ সালেহীন। বছরখানেক আগে কাজটি করে প্রশংসা পেয়েছিলেন এই তরুণ। তারপর সাত ভাষায় করেছিলেন ‘মা’ দিবসের একটি গান। গানের সঙ্গে সখ্য এই ছেলেটি একটি ব্যান্ড গড়েছেন। নাম ‘নোনতা বিস্কুট’। নতুন এই ব্যান্ডের একটি অ্যালবামও প্রকাশ পেল শুক্রবার। অ্যালবামের নাম ‘তোরই শহরে’।
অ্যালবামটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত নাবিদ সালেহীন। বললেন, ‘১২ ভাষার একুশে ফেব্রুয়ারি গানটির পর মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আর আমাদেরও একটা স্বপ্ন ছিল। এই স্বপ্নটাই পূরণ হলো অ্যালবামটি দিয়ে।’
নাবিদ সালেহীনের সঙ্গে এই ব্যান্ডে আছেন শেখ ইশতিয়াক (ভোকাল ও গিটার), মাহান ফাহিম (গিটার, ইউকেলেলে, মাউথ অর্গান) মনির (কাহন, ড্রামস)।

অ্যালবামটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে অ্যালবামের গান।