নোবেলের মঞ্চে বাজাবেন আমজাদ আলী খান

ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও সরোদ বাদক পদ্মবিভূষণ ওস্তাদ আমজাদ আলী খান এবারের নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন। নরওয়ের অসলোতে ১১ ডিসেম্বর দুই ছেলে আমান ও আয়ান আলী খানের সঙ্গে মিলে মঞ্চ মাতাবেন তিনি।
এ প্রসঙ্গে আয়ান বলেন, ‘এমন মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও উচ্ছ্বসিত। কুইন লতিফা, স্টিভেন টাইলারের মতো বিখ্যাত সংগীতশিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পেয়ে আমরা সত্যিই অনেক বেশি আনন্দিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আয়ান আরও বলেন, ‘মঞ্চে রাগা ফর পিস পরিবেশন করব আমরা। আমাদের সংগীতের মাধ্যমে ভারতীয় ছোঁয়া সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছি আমরা।’
পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানও নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানে গান গাইবেন।
আরও জানতে পড়ুন: