ন্যান্সি আবার গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

দিনাজপুরে তিন দিনের অবকাশযাপন শেষে সোমবার ঢাকায় ফিরেছেন সংগীতশিল্পী ন্যান্সি। পরদিনই গানের রেকর্ডিং শুরু করেছেন। কণ্ঠশিল্পী শফিকের নতুন অ্যালবামের জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ন্যান্সি। গুলশানের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ‘কত ভালোবাসলে তোমায় ভরবে এ হৃদয়’ শিরোনামে ন্যান্সির গাওয়া এই গানটি শফিকের তৃতীয় অ্যালবামে থাকবে।
গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শফিকের সঙ্গে এর আগেও গান করেছি। আর এবারের অ্যালবামে গাইলাম প্রীতমের সুর সংগীতে। প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রীতম। খুবই ভালো লাগল তার সঙ্গে কাজ করে।’