ন্যান্সির 'দুষ্টু ছেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যান্সি
ন্যান্সি

‘আপনার গান আমাদের দারুণ পছন্দ। কিন্তু গানগুলো খুব ধীর লয়ের। কেন আপনি দ্রুত লয়ের গান করেন না?’ ভক্ত-শ্রোতাদের কাছ থেকে এই ধরনের কথা নাকি প্রায়ই ন্যান্সিকে শুনতে হয়। শ্রোতাদের কথাগুলো এবার আমলে নিয়েছেন ন্যান্সি। নতুন অ্যালবাম দুষ্টু ছেলের গানগুলো শোনার পর শ্রোতারা আর বলবে না, ন্যান্সি শুধু ধীর লয়ের গানই করেন। এই অ্যালবামে নাকি একেবারে নতুন এক ন্যান্সিকে শ্রোতারা খুঁজে পাবেন, এমনটাই মনে করেন ন্যান্সি।
ন্যান্সি বললেন, ‘নতুন অ্যালবামের গানগুলো দ্রুত লয়ের। দ্রুত লয়ের গান বলে আমি কিন্তু মান থেকে মোটেও সরে আসিনি। শ্রোতারা শোনার পরই তা বুঝতে পারবেন।’
১৯ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় ন্যান্সির নতুন অ্যালবাম দুষ্টু ছেলের মোড়ক খোলা হবে। অ্যালবামটিতে মোট গান থাকছে আটটি। এতে ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’ শিরোনামে একটি নজরুলসংগীতও রয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অ্যালবামের জন্য নজরুলসংগীত গাইলেন ন্যান্সি।