পর্দায় ওবামার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

টেলিভিশনে টক শোতে বারাক ওবামার সঙ্গে দেখা যাবে মার্কিন পপশিল্পী ম্যাডোনাকে। মার্কিন টেলিভিশনের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘ফ্যালনস্‌ লেট নাইট শো’-এর আগামীকাল বৃহস্পতিবার রাতের পর্বে গান করবেন তিনি।
এই পর্বে প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এই টিভি অনুষ্ঠানে গত বছরের এপ্রিলে ম্যাডোনা গেয়েছিলেন ‘বিচ অ্যাম ম্যাডোনা’ গানটি। সম্প্রতি এই বছরের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রয়াত শিল্পী প্রিন্সের সম্মানে ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ ও ‘পারপেল রেইন’ গান দুটি পরিবেশন করেন তিনি। প্রেসিডেন্ট ও তারকা শিল্পীকে নিজের অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বসিত জিমি ফ্যালন বলেছেন, ‘একমাত্র দ্য টু নাইট শোতেই প্রেসিডেন্ট ও কুইনকে একসঙ্গে দেখবে মার্কিনরা।’
এর আগে বেশ কিছু টক শোতে হাজির হয়েছিলেন বারাক ওবামা। কিন্তু ঐতিহ্যবাহী ‘টু নাইট শো’তে এবারই প্রথম। তবে এই অনুষ্ঠানের একটি পর্বে যোগ দিয়েছিলেন মিশেল ওবামা। বিলবোর্ড