পশ্চিমবঙ্গ যুব উত্সবে হৃদয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদয় খানকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া শহরে আয়োজিত যুব উত্সবে। শনিবার রাতে পশ্চিমবঙ্গের হলদিয়া শহরে অনুষ্ঠিত যুব উত্সবে গান করেন তিনি।
যন্ত্রশিল্পীদের সঙ্গে নিয়ে গত শুক্রবার ঢাকা ছাড়েন হৃদয়। সঙ্গে ছিলেন স্ত্রী সুজানাও। এমন একটি উত্সবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে হৃদয় বেশ উচ্ছ্বসিত।
বললেন, ‘এর আগে বেশ কয়েকবারই কলকাতা যাওয়া হয়েছে। কিন্তু এবারের যাওয়াটা একেবারেই ব্যতিক্রম। পশ্চিমবঙ্গের যুব উত্সবে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছি। তাও আবার আমার একক শো। আমি আনন্দিত ও গর্বিত। ’