পাঁচ বছর পর টিএসসিতে জেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তারকা জেমস পাঁচ বছর পর আবার গান করলেন টিএসসিতে। গতকাল বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বিজয় কনসার্ট’-এ জেমস পরিবেশন করেন তাঁর জনপ্রিয় অনেকগুলো গান।
এ ছাড়া কনসার্টে গান করেন পুলক, মিলা ও ব্যান্ড ‘অর্জন’। মিলা তাঁর পরিবেশনা দিয়ে মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। জনপ্রিয় গানগুলোর পাশাপাশি তিনি গেয়ে শোনান তাঁর নতুন অ্যালবামের গানও।
সব শেষে মঞ্চে আসেন জেমস। তিনি তাঁর পরিবেশনা শুরু করেন ‘লেইসফিতা’ গানটি দিয়ে। তারপর একে একে তিনি গেয়ে শোনান ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘মীরাবাঈ’ ‘পাগলা হাওয়া’ ‘মা’ গানগুলো। জমজমাট এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ।