পারভেজের 'পাগল' আসছে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী পারভেজের নতুন একক অ্যালবাম আসছে। নাম পাগল। বাংলা নববর্ষকে সামনে রেখে এটি বাজারে ছাড়ছেন তিনি। পারভেজের সর্বশেষ অ্যালবাম প্রহর প্রকাশ পেয়েছিল ২০১২ সালের বৈশাখে। চার বছর পর সেই বৈশাখেই আবার নতুন গান নিয়ে আসছেন তিনি।
এটি পারভেজের তৃতীয় একক অ্যালবাম। এতে থাকছে নয়টি নতুন গান। এর মধ্যে চারটি গানের কথা ও সুর করেছেন সৌমিক কুণ্ডু। প্রদীপ সাহার কথায় তিনটি গানের সুর করেছেন অভি আকাশ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। আরও থাকছে সুমন কল্যাণের সুর–সংগীতে একটি বিশেষ গান। পাগল বাজারে আনছে সিএমভি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, পয়লা বৈশাখ সামনে রেখে চলতি সপ্তাহেই তারা অ্যালবামটি বাজারে ছাড়ছে।