পিটবুলেই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটবুল
পিটবুল

গতবারের মতো এবারও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের উপস্থাপক হিসেবে ঘোষিত হয়েছে পিটবুলের নাম। সেই ১৯৭৪ সাল থেকে এই অনুষ্ঠানটি পরিবেশনায় আছে ডিক ক্লার্ক প্রোডাকশনস। এবারও তাঁরা উপস্থাপক হিসেবে পছন্দ করেছেন পিটবুলখ্যাত জনপ্রিয় র্যাপারকে, যাঁর প্রকৃত নাম আর্মান্দো ক্রিস্টিয়ান পেরেজ। আবারও সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত পিটবুল; বললেন, ‘এমন চমৎকার একটি সুযোগ দেওয়ার জন্য এবিসি এবং ডিক ক্লার্ক প্রোডাকশনসকে ধন্যবাদ।’ এদিকে অনুষ্ঠানটির প্রযোজক ল্যারি ক্লেইন দর্শকদের কথা দিয়েছেন, এটি হবে মনে রাখার মতো জমজমাট একটি অনুষ্ঠান। পিটবুলের ওপর আস্থা রেখে তিনি বলেছেন, ‘দর্শকদের মুগ্ধ করতে এবং অনুষ্ঠানের রাতটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করছি।’
জানা গেছে, উপস্থাপনার পাশাপাশি আগামী অ্যালবাম গ্লোবালাইজেশন থেকে একটি গানও পরিবেশন করবেন পিটবুল। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি এবিসি চ্যানেলে সরাসরি দেখা যাবে ২৩ নভেম্বর রাত আটটা থেকে। সিবিএস নিউজ।