পুলিশ সপ্তাহে ফাহমিদা নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাহমিদা নবী
ফাহমিদা নবী

সংগীতশিল্পী ফাহমিদা নবী যখন পুলিশ বাহিনীর জন্য গাইতে গেলেন একটি গান, তখন পুলিশ কর্মকর্তারাও আর নিজেদের প্রতিভাকে লুকিয়ে রাখতে পারলেন না। তাঁরাও ফাহমিদা নবীর সঙ্গে সুর মেলালেন পুলিশ সপ্তাহ উপলক্ষে তৈরি নতুন একটি গানে।
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পালিত হয় ‘পুলিশ সপ্তাহ’। কিন্তু এ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে পেছানো হয় এ আয়োজন। এবার পুলিশ সপ্তাহ উদ্যাপিত হবে ২৭ জানুয়ারি থেকে। এ উপলক্ষে বাংলাদেশ পুলিশ একটি গান তৈরি করেছে। গানটি লিখেছেন নাঈম রহমান এবং এতে সুর বসিয়েছেন আশরাফ বাবু। ফাহমিদা নবী জানান, ২৫ জানুয়ারি গানটি প্রথমে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এরপর পুলিশ সপ্তাহের বিভিন্ন সময় এ গান প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। গানের ভিডিওতে পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যদের সঙ্গে গাইতে দেখা যাবে ফাহমিদা নবীকে। গানের দৃশ্যধারণ নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেক উপভোগ্য ছিল দিনটি।’
এদিকে ফাহমিদা জানান আরও একটি নতুন খবর। নতুন অ্যালবামে সংগীতশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও পাওয়া যাবে ফাহমিদা নবীকে। ভালোবাসা দিবসে বাজারে আসছে তাঁর ও রূপঙ্কর বাগচীর দ্বৈত অ্যালবাম নীল ঝিনুকের খাম। এতে ‘বন্ধু আমায় সত্যি বলো’ শিরোনামের গানটিতে সুর দিয়েছেন ফাহমিদা নবী। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল।