পুড়ে গেল এলভিস প্রিসলির বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলভিস প্রিসলি
এলভিস প্রিসলি

আগুনে পুড়ে গেল প্রয়াত পপতারকা এলভিস প্রিসলির বাড়ি। ফায়ার সার্ভিসের লোকেরা আগুনের সঙ্গে লড়াই করেছেন ছুটির দিন জুড়ে।

যুক্তরাষ্ট্রের টেনেসির মেমফিসের অডুবন ড্রাইভের এই বাড়িটি রক-এন রোলের রাজা প্রিসলি কিনেছিলেন ১৯৫৬ সালে। ঐতিহাসিক এই বাড়ির সামনে একটি ফলকে লেখা আছে, প্রিসলি তাঁর জনপ্রিয় গান ‘হার্টব্রেক হোটেল’ থেকে পাওয়া রয়ালটির অর্থ দিয়েই বাড়িটি কিনেছিলেন।

বাড়ির সামনের ফলকটি
বাড়ির সামনের ফলকটি

এই বাড়িটি এখন মাইক কার্ব ফ্যামিলি ফাউন্ডেশনের অধীনে। সংগীত নিয়ে গবেষণা কর হয় এখানে। মিরর