পূজায় দিল্লি ও কলকাতায় স্বপ্নীলের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তরুণ শিল্পী স্বপ্নীল সজীব এ বছর দুর্গাপূজায় ভারতের দিল্লি ও কলকাতায় সংগীত পরিবেশন করবেন। কলকাতায় ২১ অক্টোবর ও দিল্লিতে ২২ অক্টোবর দুটি দুর্গোৎসবে গান গাইবেন তিনি।
দুই জায়গাতেই স্বপ্নীল গাইবেন রবীন্দ্রনাথের গান, মহিষাসুর মর্দিনী থেকে দুর্গাপূজার গান, হাসন রাজা, লালন সাঁইয়ের গানসহ বাংলাদেশের লোকসংগীত।
কলকাতায় দুর্গাপূজার অষ্টমীর দিন স্বপ্নীল গাইবেন উপহার কমপ্লেক্স দুর্গোৎসবে। এ উৎসবে ভারতের শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, ইন্দ্রানী সেনরাও গাইছেন।
দিল্লিতে নবমীর দিন শিল্পী গ্রেটার কৈলাস–২ দুর্গোৎসবে গাইবেন। পূজার অন্যান্য দিন এ উৎসবে ভারতীয় শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা, ইমন চক্রবর্তী, শৌনক চট্টোপাধ্যায়রা গাইবেন। স্বপ্নীল সজীব বলেন, ‘গ্রেটার কৈলাস উৎসবটি ঐতিহ্যবাহী, প্রায় দেড় শ বছর ধরে হচ্ছে। এখানকার শ্রোতারাও উচ্চমার্গের।’