পেরি-সুইফট কোন্দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাচের দল নিয়ে কোন্দল শুরু হয়েছে কেটি পেরি আর টেলর সুইফটের। রীতিমতো শীতল যুদ্ধ যাকে বলে। কিন্তু এই ‘যুদ্ধে’র কারণ কী?
দুজনই মঞ্চে নিয়মিত পারফর্ম করেন। তাঁদের সঙ্গে কাজ করেন সহযোগী নৃত্যশিল্পীরা। সাধারণত সংগীত তারকারা নির্দিষ্ট কয়েকজনের সঙ্গেই কাজ করতে ভালোবাসেন। বোঝাপড়াটা ভালো হয় বলে। কিন্তু এক বছর আগে সুইফটের তিন সহযোগী নৃত্যশিল্পী পেরির দলে গিয়ে যোগ দেন। এটা নিয়ে দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। যেটি এখনো চলছে। সুইফট এ নিয়ে এতটাই ক্ষুব্ধ, ‘ব্যাড ব্লাড’ শিরোনামে আস্ত একটা গান পর্যন্ত লিখে ফেলেছেন!
আসলে সেই নৃত্যশিল্পীদের খুব কাছের বন্ধুর মতো বিবেচনা করতেন সুইফট। পরিবারের সদস্যের মতো। তাঁরা এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারেন, এটা তাঁর ভাবনাতেই ছিল না। টিএমজেড।