প্রকাশিত হচ্ছে 'গোধূলিবেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমরজিৎ রায়
সমরজিৎ রায়

প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী সমরজিৎ রায়ের বাংলা গানের নতুন অ্যালবাম গোধূলিবেলা। শুরুতে এটি শোনা যাবে অনলাইনে। পরে সিডি আকারে বাজারে আসবে। আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির একটি রেস্তোরাঁয় মোড়ক খোলা হবে এর একটি বিশেষ সংস্করণের। অবমুক্ত করা হবে একটি গানের ভিডিও।
নতুন অ্যালবাম প্রসঙ্গে সমরজিৎ বলেন, যাঁরা পুরোনো দিনের গান পছন্দ করেন, তাঁদের মনের খোরাক জোগাবে গানগুলো। গোধূলিবেলায় আছে আটটি গান। একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অন্বেষা। অ্যালবামটি প্রকাশ করছে বাংলাঢোল।