প্রতিবেশীর কারণে বাড়ি পাল্টাচ্ছেন বিবার!

জীবনে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনারই সম্মুখীন হতে হয় তারকাদের। এই যেমন কিছুদিন আগে পপসংগীত তারকা জাস্টিন বিবার তাঁর এক প্রতিবেশীর বাড়ি থেকে ‘ডিম’ আক্রমণের শিকার হয়েছিলেন। ঘটনা হচ্ছে— বিবারের এক প্রতিবেশী বাড়ি থেকে এই সংগীত তারকাকে লক্ষ্য করে ডিম ছুড়েছিলেন। চাইলেই তো আর প্রতিবেশী পরিবর্তন করা যায় না অগত্যা এবার বাড়ি পাল্টাতে চাচ্ছেন বিবার।
একুশ বছর বয়সী এই গায়ক জানান, আমি জানি না আমি কোথায় বসবাস করব! আপাতত বাড়ি খোঁজার চেষ্টা করছি। তিনি বলেন, ‘কোনো যুতসই বাড়ি খুঁজে পাচ্ছি না। পাওয়ার কথা কিন্তু তা পাচ্ছি না। বাড়ি বাছাই নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি।’
তবে এই পপতারকা এও স্বীকার করেছেন যে, তিনি একটু বেশিই ‘সরব’। তিনি বলেন, ‘এ কথা ঠিক যে, আমি খুব খুব খুব জোরে গান গাই, ড্রামস বাজাই। হয়তো আমার বাড়িতে অনেক লোকের আনাগোনা থাকবে।’ তিনি এও বলেন, ‘আমি প্রতিবেশী চাই না; কারণ আমি কাউকে বিরক্ত করতে পছন্দ করি না।’
তবে যেখানে তিনি ইচ্ছামতো আনন্দ-ফুর্তি করতে পারবেন, অনেক জোরে গান গাইতে পারবেন— তেমন একটি বাড়ি খুঁজে পেতে সম্ভবত আরও বছর দু-এক সময় লেগে যাবে বিবারের। এমনটাই ধারণা করছেন কানাডীয় এই পপসংগীত তারকা। ইন্দো-এশিয়ান নিউজ। ডেইলি মেইল।