প্রবাসীদের জন্য সবচেয়ে বড় অনলাইন কনসার্টে কনা, ইমরান ও দলছুট
প্রবাসীদের জন্য সবচেয়ে বড় অনলাইন কনসার্ট বিজয় কনসার্টে গান করবেন কনা, ইমরান ও দলছুট ব্যান্ড। প্রথম আলোর সহযোগিতায় বিকাশ নিবেদিত এই আয়োজনে যুক্ত হয়েছে ফেসবুক গ্রুপ ‘প্রবাসে বন্ধু’।
১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ ও প্রবাসে বন্ধুর ফেসবুক গ্রুপে উপভোগ করা যাবে এই অনলাইন কনসার্ট। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।
করোনাকালে দেশ থেকে দূরে প্রবাসী বাংলাদেশিদের ঘরে বসে বিজয় দিবস উদ্যাপনের উদ্দেশ্যে এই আয়োজন। কনসার্ট উপভোগের পাশাপাশি প্রবাসী দর্শকেরা দেশে থাকা প্রিয়জনদের জন্য জিতে নিতে পারবেন নানা উপহার। সেসবের মধ্যে রয়েছে টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন।
অনুষ্ঠানটি উপভোগ ও এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে দৈনিক প্রথম আলোর মুদ্রিত সংস্করণ, অনলাইন ও ফেসবুক পেজে। ইভেন্টের ‘গোয়িং’ বাটনে ক্লিক করতে হবে এই লিংকে facebook.com/events/1130776680684862, বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের সঙ্গে এক প্ল্যাটফর্মে যুক্ত হতে যোগ দেওয়া যাবে facebook.com/groups/probashebondhu গ্রুপে।
আর প্রবাসজীবনের প্রয়োজনীয়
হালনাগাদ তথ্য পাওয়া যাবে প্রবাসে বন্ধুর ফেসবুক পেজ facebook.com/probashebondhubd থেকে।