প্রস্তাবটি ফেলতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>‘ইচ্ছে মানুষ’ নামে একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় এসেছেন জোভান। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় সেই মিউজিক ভিডিওর কলাকুশলীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানেই কথা হলো অভিনেতা ও মডেল জোভানের সঙ্গে।
জোভান
জোভান

মিউজিক ভিডিওটিতে মডেল হওয়ার সুযোগ হলো কীভাবে?
কিছু নাটকের কাজ দেখে প্রযোজনা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহ থেকে আমার ডাক আসে। যেহেতু এর আগে আমি মিউজিক ভিডিওতে কাজ করিনি, তাই প্রস্তাবটি ফেলতে পারিনি।
নাটকে অভিনয় আর মিউজিক ভিডিওতে শুধু অভিব্যক্তি দিয়ে অভিনয়। কঠিন মনে হয়েছে কাজটি?
না, নাটকের মতোই কাজ করেছি। পরিচালক যেভাবে বলেছেন, ঠিক সেভাবেই অভিব্যক্তি দিয়েছি। শুধু সংলাপ বলতে হয়নি, এই আরকি!
দর্শকের প্রতিক্রিয়া কেমন?
ভিডিওটি খুব অল্প সময়েই আলোচিত হয়েছে। ভালো সাড়া পাচ্ছি। এত দিন নাটক করে যে সাড়া না পেয়েছি, ভিডিওটি থেকে তার চেয়ে একটু বেশি সাড়া পাচ্ছি।
ঈদের নাটকের ব্যস্ততা কেমন?
এর মধ্যে ঈদের চারটি কাজ শেষ করলাম। আরও দুটি নাটকের কথা চূড়ান্ত হয়ে আছে। এ ছাড়া অনেকগুলো কাজের ব্যাপারে কথাবার্তা চলছে।
আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন...
অস্তিত্ব ছবিতে কাজ করেছি। প্রথম চলচ্চিত্র আমার। চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। বর্তমান বয়স থেকে আট বছর কমিয়ে আমার চরিত্রটি দেখানো হয়েছে। কম বয়সী ছেলেদের মতো করে কণ্ঠ দিতে হয়েছে।
সাক্ষাৎকার : শফিক আল মামুন