প্রায়-শূন্যের প্রথম অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হলো গানের দল ‘প্রায়-শূন্য’-এর প্রথম অডিও অ্যালবাম প্রার্থনার ময়দানে। গতকাল শুক্রবার বিকেলে এবিসি রেডিওর মাধ্যমে গানগুলো অবমুক্ত করা হয়।
আজ থেকে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে অ্যালবামটি। ২০ এপ্রিল থেকে মিলবে সিডি। গানের কথা লিখেছেন ফয়সল নোই ও রাজু বামাচারী, সুর করেছেন রাজু। দলটির প্রধান কণ্ঠশিল্পী মঞ্জু, দলনেতা ও গিটারিস্ট রাজু, ড্রামসে কামরান এবং বেজ গিটার বাজাচ্ছেন জাবেদ।