প্রি-সিজনের পর এবার সিজন ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ড অব চেঞ্জ সিজন ১-এর পুরো দল। মাঝে ওস্তাদ িনয়াজ মোহাম্মদ চৌধুরী ও কৌশিক হোসেন
উইন্ড অব চেঞ্জ সিজন ১-এর পুরো দল। মাঝে ওস্তাদ িনয়াজ মোহাম্মদ চৌধুরী ও কৌশিক হোসেন

বাংলাদেশের একমাত্র গানের চ্যানেল গান বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’। প্রি-সিজনের পর এবারের ঈদে আসছে ‘উইন্ড অব চেঞ্জ সিজন ১’। ঈদ উপলক্ষে তিন দিনের এই অনুষ্ঠানে জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি তরুণ প্রজন্মের শিল্পীরাও গান গেয়েছেন।

সুবীর নন্দী
সুবীর নন্দী

কৌশিক হোসেনের সংগীত পরিচালনায় উইন্ড অব চেঞ্জ সিজন ১-এর এবারের আসরে গান গেয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সুবীর নন্দী, বারী সিদ্দিকী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফকির আলমগীর, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, কৌশিক হোসেন, কুদ্দুস বয়াতি ও কালা মিয়া।

রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

উইন্ড অব চেঞ্জ সিজন ১-এর শিল্প নির্দেশক ফারজানা মুন্নী। ঈদের প্রথম তিন দিন রাত ৯টায় গান বাংলা চ্যানেলে প্রচারিত হবে উইন্ড অব চেঞ্জ সিজন ১।

ফকির আলমগীর
ফকির আলমগীর

রাত ১১টা ও ১টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে।