

আজ রাতে এসএ টিভির ‘গহীনের গান’ অনুষ্ঠানে পড়শি গাইবেন সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান। কথা হলো পড়শির সঙ্গে
সালমান শাহ স্মরণ...
সালমান শাহ আমার সবচেয়ে প্রিয় নায়ক। তাঁর সব ছবিই আমার দেখা। এবার আমি, আম্মু ও ভাইয়া মিলে সালমান শাহ স্মরণে কিছু একটা করার পরিকল্পনা করছিলাম। এর মধ্যে এসএ টিভি কর্তৃপক্ষ সালমান শাহ স্মরণে অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব দেয়। প্রিয় নায়কের ছবির গান গাইব। টেলিভিশনে প্রিয় নায়কের চলচ্চিত্রের গানগুলো গাইতে পারার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে। অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের ১৩টি গান গাইব।
সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন...
না না, আমি ফিল্মে নাম লেখাইনি। চলচ্চিত্রে কাজ করছি। এখানে আমি একটি চরিত্রে কাজ করব। যেখানে আমাকে গায়িকা হিসেবেই দেখানো হবে। সিনেমায় কাজ করছি, এই খবরটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর সবাই আমাকে নায়িকা বলে ডাকছে। আমার কাছে পুরো ব্যাপারটি অন্য রকম লাগছে।
সহশিল্পী শাকিব খানের সঙ্গে কথা হয়েছে?
চুক্তিবদ্ধ হওয়ার পর শাকিব ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে আমি বলেছি, আমি কিন্তু অভিনয়ের অও জানি না। তখন শাকিব ভাই আমাকে উৎসাহ দিয়েছেন।
নিয়মিত সিনেমায় কাজ করব না।