প্রিয়জনের গানে মোহিত ও পল্লবী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশটিভিতে প্রতি শুক্রবার সরাসরি সম্প্রচারিত হয় গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’। এতে এবারের পর্বে অংশ নেবেন শিল্পী মোহিত খান ও পল্লবী মালতি। শুক্রবার বেলা তিনটা থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা তাঁদের প্রিয় শিল্পীদের গান গাওয়ার পাশাপাশি নিজেদের মৌলিক কিছু গানও পরিবেশন করে থাকেন। গানের পাশাপাশি শিল্পীরা তাঁদের প্রিয় মানুষের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং আলাপনের মধ্য দিয়ে গানের অন্তরালের নানা অজানা গল্প শ্রোতাদের সামনে তুলে ধরেন। তা ছাড়া দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারেন অনুষ্ঠানে। তবে দর্শকেরা এতে কোনো গানের অনুরোধ করতে পারেন না। আমন্ত্রিত শিল্পী বা তাঁদের গাওয়া গান সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে ফোনালাপে প্রশ্ন করতে পারেন। ‘প্রিয়জনের গান’ প্রযোজনা করেছেন বুলবুল ইসলাম।