বাবা হলেন জয় শাহরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী আর মেয়ে প্রিয়তার সঙ্গে জয় শাহরিয়ার
স্ত্রী আর মেয়ে প্রিয়তার সঙ্গে জয় শাহরিয়ার

সংগীতশিল্পী জয় শাহরিয়ার বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন কাজী প্রিয়তা শাহরিয়ার। আর ডাকনাম প্রিয়তা। গত শনিবার রাতে রাজধানীর শান্তিনগরে ফরিদা ক্লিনিকে তাঁর স্ত্রী জেসমিন নাহার লাকির অস্ত্রোপচার করা হয়। আজ রোববার সকালে মা এবং মেয়েকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
জয় শাহরিয়ার জানিয়েছেন, তাঁর স্ত্রী আর মেয়ে দুজনই সুস্থ আছেন। জেসমিন নাহার লাকি এখন চিকিৎসক আক্তারুন্নেসা পারভীনের তত্ত্বাবধানে আছেন।
সংগীতশিল্পী জয় শাহরিয়ার তাঁর স্ত্রী আর মেয়ে প্রিয়তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।