প্রেম করছেন রিয়ান্না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ান্না
রিয়ান্না

রিয়ান্না প্রেম করতেই পারেন; এতে অবাক হওয়ারও কিছু নেই। কিন্তু কার সঙ্গে? সেটাই সবার আগ্রহের বিষয়। এক সময় জাস্টিন বিবার, ক্রিস ব্রাউনের সঙ্গেও রিয়ান্নাকে জড়িয়ে নানা খবর রটেছিল। এখন নতুন করে অনেকেই যখন রিয়ান্নার প্রেমিকটি কে; তা নিয়ে দিনরাত কানাঘুষা, গুজব ছড়ানো, এখানে-ওখানে রিয়ান্নার আসা যাওয়ার পথে ওত পেতে থেকে আলো-আঁধারির নানা ছবি তুলে-ছেপে সংবাদমাধ্যমে বলে যাচ্ছিল, রিয়ান্নার প্রেমিকটি হচ্ছেন—র‍্যাপ সংগীতশিল্পী ট্রাভিস স্কট! তখন খানিকটা অবাকই হয়েছিলেন সবাই। এবারে কিন্তু সত্যিই হাতে প্রমাণ আর সাক্ষীসাবুদ নিয়েই ই-অনলাইন এ তথ্য জানিয়েছে। ঘটনা সত্য! ট্রাভিস স্কটের সঙ্গেই প্রেম করছেন রিয়ান্না। আর এ প্রমাণও নাকি মিলেছে— তাঁদের এই প্রেম অনেক গভীর।

এদিকে, ‘ফোরফাইভসেকেন্ডস’ গায়িকা রিয়ান্না আর তাঁর প্রেমিক স্কট প্রকাশ্যেই জুটি হয়ে ঘোরাফেরা করছেন এমন খবর দিয়েছে রিয়ান্নার খুব ঘনিষ্ঠ একটি সূত্র। এ দুজন নাকি তাঁদের সম্পর্কের বিষয়েও খুব ‘সিরিয়াস’।

রিয়ান্না-স্কট দুজনকে দেখেই নাকি বোঝা যাচ্ছে তাঁরা এক অপরের প্রতি গভীরভাবে অনুরক্ত। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে তাঁদের দুজনের অনেক মিল! সব মিলিয়েই যেন এবারে স্কটের সঙ্গে গভীর এক প্রেমেই পড়েছেন রিয়ান্না।

২০০৫ সালে প্রকাশিত হয়েছিল রিয়ান্নার প্রথম অ্যালবাম ‘মিউজিক অব দ্য সান’। এরপর একে একে উপহার দিয়েছেন আরও বেশ কয়েকটি সফল অ্যালবাম। গানের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন রিয়ান্না।