প্রেম নয়, প্রীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

পপসংগীত তারকা কেটি পেরির সঙ্গে জন মেয়ারের সম্পর্ক চুকে গেছে অনেক আগেই। কিন্তু প্রেমের সম্পর্ক ভাঙলেও জন মেয়ারের সঙ্গে কেটি পেরির গভীর বন্ধুত্ব আজও অটুট। কেটি পেরি চান, মেয়ার যেখানে যেভাবেই থাকুন না কেন তিনি যেন ভালো থাকেন। মেয়ারও যে তাই চান! আর এই গভীর চাওয়ার বিষয়টিই দুজনকে জুড়ে রেখেছে অকৃত্রিম এক বন্ধুতার প্রীতির বন্ধনে।

কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মেয়ারের সঙ্গে দেখা করেছেন কেটি পেরি। এই দেখা অবশ্য শুধু দেখাই ছিল না। এ দেখা ছিল বন্ধুর সঙ্গে একান্ত সময় কাটানো। আর এখন অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক গড়ার পর এখনো তাঁরা দুজনে খুবই ভালো বন্ধু। একটি সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে পিটিআই।

এদিকে মেয়ারের সঙ্গে এই প্রীতির সম্পর্কটি কিন্তু পেরির বর্তমান প্রেমিক অরল্যান্ডো ব্লুমের জন্যও কোনো আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়নি। আর মেয়ারও পেরির নতুন সম্পর্কটি নিয়ে কোনোভাবেই বিচলিত নন।

পেরির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কেটি আর অরল্যান্ডো-দুজনেই খুব ভালো আছেন। মাস দু-এক ধরে তাঁরা বেশ কাছাকাছি এসেছেন, পরস্পরের ঘনিষ্ঠ হয়েছেন। দুজনকে বেশ চমৎকার মানিয়েছে।

যা হোক, কেটি পেরি এরই মধ্যে অরল্যান্ডো ব্লুমের সন্তান ফ্লিনের সঙ্গেও দেখা করেছেন। দুজনের মধ্যেও বেশ চমৎকার একটি সম্পর্ক তৈরি হয়েছে। সূত্রটি জানিয়েছে, কেটি মনে করেন, ফ্লিন খুব লক্ষ্মী একটা ছেলে। 


প্রসঙ্গত, অভিনেতা অরল্যান্ডো ব্লুম ও অস্ট্রেলিয়ান সুপার মডেল মিরান্ডা কেরের সংসারে জন্ম নিয়েছিল তাঁদের পুত্রসন্তান ফ্লিন। ২০০৭ সালে এ দুজনের প্রেমের শুরু। ২০১০ সালে তাঁরা বিয়ে করেন আর বিয়ের তিন বছর পর ২০১৩ সালে এ দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। পিটিআই। টিএমজি।