ফাতেমাতুজজোহরা গাইবেন শ্রোতার আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমাতুজজোহরা
ফাতেমাতুজজোহরা

ছায়ানটের নিয়মিত সংগীতায়োজনের অংশ হিসেবে আজ বসছে ‘শ্রোতার আসর’। এতে গান করবেন নজরুলসংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা। নজরুলের বেশ কয়েকটি গানের পাশাপাশি পঞ্চকবির গান ও আধুনিক গান গাইবেন তিনি। ছায়ানটের তৃতীয় তলায় রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা সাতটায় শুরু হবে অনুষ্ঠানটি। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে আরও গাইবেন ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী অনিমেষ দাস। তিনি এই প্রতিষ্ঠানের নজরুলসংগীত বিভাগের শিক্ষার্থী ছিলেন।