ফারহান বললেন 'ঢাকা আমি আসছি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেতা, নির্মাতা ও সংগীতশিল্পী ফারহান আখতার প্রথমবারের মতো আসছেন ঢাকায়। বিষয়টি এবার নিশ্চিত করলেন
ফারহান আখতার নিজে, একটি ভিডিও বার্তায়। ঢাকার দর্শক-শ্রোতাদের জন্য পাঠানো ওই ভিডিও বার্তায় ফারহান বললেন, ‘হাই ঢাকা, আমি ফারহান। আসছি ঢাকায় প্রথমবারের মতো। সঙ্গে নিয়ে আমার দল ফারহান লাইভ।’
আগামী ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘ফারহান লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন এই শিল্পী। নিজের পরিবেশনা নিয়ে ভিডিও বার্তায় ফারহান আখতার বলেন, “‘দিল চাহতা হ্যায়’ থেকে শুরু করে ‘দিল ধাড়াকনে দো’ পর্যন্ত যতো হিট গান আছে, সবই থাকছে। আশা করি দেখা হবে সবার সঙ্গে। ”