ফিরোজা বেগমের নামে স্বর্ণপদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য সংগীতজ্ঞ প্রয়াত ফিরোজা বেগমের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বর্ণপদক চালু করা হচ্ছে। এখন থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একজন সেরা শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ফিরোজা বেগম স্বর্ণপদক’। ফিরোজা বেগমের পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফিরোজা বেগমের ছেলে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ জানান, এই সম্মাননার জন্য আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতে তাঁর কার্যালয়ে ৬০ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হবে। এ সময় উপস্থিত থাকবেন ফিরোজা বেগমের দুই ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মসিউদ্দৌলা ও আনিস-উদ-দৌলা, ছেলে শাফিন আহমেদ ও হামিন আহমেদ এবং ভাইয়ের মেয়ে সুস্মিতা আনিস।
২০১৪ সালের ৯ সেপ্টেম্বর বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম প্রয়াত হন।