ফিরোজা বেগম স্মরণে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্মিতা আনিস
সুস্মিতা আনিস

নজরুলের ছয়টি গান নিয়ে ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন সংগীতশিল্পী সুস্মিতা আনিস। অ্যালবামের নাম এসো হে সজল শ্যাম ঘন দেয়া। নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম স্মরণে বের করা হয়েছে অ্যালবামটি। উল্লেখ্য, সুস্মিতা আনিস ফিরোজা বেগমের ভাইজি। অ্যালবাম প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, ‘কাজী নজরুল ইসলামের গানের ভিডিও অ্যালবামের সংখ্যা কম। তাঁর গানের ভান্ডার থেকে তাই কয়েকটি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করলাম।’
অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি। তিনি নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী।