ফিরোজা বেগমের স্মরণে গাইবেন নাশিদ কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশিদ কামাল
নাশিদ কামাল

৯ সেপ্টেম্বর ছিল নজরুলসংগীতের জনপ্রিয় শিল্পী ফিরোজা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী। তাঁকে স্মরণ করে আজ শুক্রবার সন্ধ্যায় গান করবেন শিল্পী নাশিদ কামাল। সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশে।
ফিরোজা বেগমের সঙ্গে নাশিদ কামালের রয়েছে অনেক স্মৃতি। এ নিয়ে নাশিদ কামাল বলেন, ‘আমার নানীর চাচাতো বোন ছিলেন তিনি। ছোট বেলা থেকে তাঁর গান শুনতে শুনতে বড় হয়েছি। তাঁকে যেসব গান গাইতে শুনেছি, সেগুলো গাইতে ইচ্ছে করে।’
আজ ফিরোজা বেগমের স্মরণে প্রায় ২০টি গান করবেন তিনি। কোন গানগুলো করবেন জানতে চাইলে নাশিদ কামাল বলেন, ‘যে গানগুলো তাঁকে গাইতে শুনেছি সেগুলোই গাইবো।’
নজরুলসংগীত ছাড়াও নাশিদ কামাল লোক গান এবং উর্দু গজল করেন।