ফেরিওয়ালা অর্ণব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনটা বেচাবিক্রির। কিন্তু ভিড় আর সবার ছবি তোলার হুলুস্থুল দেখে বোঝাই যাচ্ছে না আসল ঘটনাটা কী? ঘটনা হলো, গানের মানুষ অর্ণব হয়ে গেছেন ফেরিওয়ালা। কথামতো তিনি গত বৃহস্পতিবার তাঁর নতুন একক অ্যালবাম খুব ডুব প্রকাশ করেছেন। আর সেই সিডি নিয়েই অর্ণব এখন ছুটছেন, জনে জনে তা বিক্রি করছেন। দর্শক-শ্রোতারাও সিডি বেচার এই অভিনব কৌশল দেখে হুমড়ি খেয়ে পড়েছেন। সিডি বিক্রির পাশাপাশি ক্ষণে ক্ষণে খালি গলায় দু–এক লাইন গান গাইছেন অর্ণব। ক্রেতারা কিনছেন সিডি, দেখছেন অর্ণবকে, অটোগ্রাফ নিচ্ছেন, চলছে সেলফি তোলা। শুধু গানের সিডি নয়, এর সঙ্গে অর্ণব দিচ্ছেন তাঁর আঁকা চিত্রকর্মও। ক্রেতারা দারুণ খুশি এই বাড়তি পাওয়ায়। গতকাল অর্ণব সিডি বিক্রি করেন ফ্যাশন হাউস আড়ংয়ের আসাদগেটের শোরুমে