ফেসবুক প্রোফাইল ফ্রেমে গানের প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্মিতা আনিস
সুস্মিতা আনিস

বিজয় দিবস উপলক্ষে এরই মধ্যে বিভিন্ন টেলিভিশন ও রেডিও চ্যানেলে শোনা যাচ্ছে শিল্পী সুস্মিতা আনিসের দেশাত্মবোধক গান ‘এ প্রাণ আমার বাংলাদেশ’। এর ডিজিটাল প্রচারের অংশ হিসেবে গানটির কথাসংবলিত ফেসবুক প্রোফাইল ফ্রেম বানানো হয়। ফ্রেমের কোথাও গানটির প্রচারের কথা উল্লেখ নেই।
গাঙচিল মিউজিকের ব্যানারে বের হওয়া গানটির সুর দিয়েছেন শেখ সাদি খান, কথা মুনিরুজ্জামান মুনিরের। সংগীতায়োজন করেছেন ভারতের শিল্পী অনুপম রায়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গাজী শুভ্র। পদ্মা নদীর প্রত্যন্ত একটি চরে মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করা হয়।
দেশাত্মবোধক চলচ্চিত্র তারকা, ক্রিকেটার, মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেকের ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে ‘এ প্রাণ আমার বাংলাদেশ’ ফ্রেম।
তরুণ প্রজন্মকে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে এ গানটি করা হয়েছে বলে জানান সুস্মিতা। সুস্মিতা বলেন, যেহেতু দেশাত্মবোধক গানটি তরুণ প্রজন্মকে নিয়ে গাওয়া হয়েছে, তাই গানটির মিউজিক ভিডিওতে তাদের উপস্থিতি আছে। গানটিতে আধুনিক সরঞ্জামের ব্যবহারসহ বাংলাদেশের বিভিন্ন জায়গার দৃশ্য রয়েছে। এ ছাড়া ভিডিওটিতে বাংলাদেশের বিভিন্ন সময়ে অর্জিত সাফল্যও আছে বলে জানান সুস্মিতা।