বংশীবাদক নিয়ে পাঁচ দিনের আয়োজন

বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের আজীবন সম্মাননা স্মারক শুরু হচ্ছে আগামী ২০ জানুয়ারি। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী এবং একক বংশীবাদনের আয়োজন চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠানের আয়োজক কুল এক্সপোজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ২০ জানুয়ারি বিকেল ৪টায় পাঁচ দিনব্যাপী এ সংগীতায়োজনের উদ্বোধন করবেন। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পী মুস্তাফা মনোয়ার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী প্রমুখ। উদ্বোধনী আয়োজনে সভাপতি থাকবেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পাঁচ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ২১ জানুয়ারি শনিবারের বংশীবাদন আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ওই দিন বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন, কবি ও সাংসদ কাজী রোজি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রমুখ। এদিন সভাপতিত্ব করবে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। পরদিন রোববার ২২ জানুয়ারি, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিত্র ও সম্মাননা স্মারক প্রদর্শনীর আয়োজন থাকবে। ২৩ জানুয়ারি সোমবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সমাপনী অনুষ্ঠান ও বংশীবাদন আয়োজনের প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।