বইমেলা নিয়ে গান
☀ ‘অমর একুশে গ্রন্থমেলা’ নিয়ে গান তৈরি হলো।
☀ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর ও রঞ্জয় ভট্টাচার্য।
☀ গানটি প্রযোজনা করছে গানওয়ালা।
☀ গানটিতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ করেছেন দেবলীনা সুর।
☀ আগামী সপ্তাহে গানটি ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আবার এল ওই প্রাণের মেলা
তোমার আমার ভালোবাসার মেলা
নতুন পুরোনো সব বইয়ের মেলা
প্রাণের মেলা, একুশে বইমেলা...
বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’ নিয়ে গান তৈরি হলো। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের দেবলীনা সুর ও ভারতের রঞ্জয় ভট্টাচার্য। গানের কথা লিখেছেন সুমন সাহা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রঞ্জয় ভট্টাচার্য।
সুমন সাহা জানান, রঞ্জয় কাজ করেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে। দেবলীনা সুর সেখানে রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ করছেন। এই অ্যালবামের সংগীতায়োজন করছেন রঞ্জয়। এই কাজের ফাঁকে বাংলা একাডেমির ‘অমর একুশে গ্রন্থমেলা’ নিয়ে আলোচনা হয় তাঁদের। তখন এই বইমেলা নিয়ে একটি গান তৈরির সিদ্ধান্ত হয়। গানটি প্রযোজনা করছে গানওয়ালা।
দেবলীনা সুর জানান, এরই মধ্যে গানটিতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ করেছেন। এখন চলছে সংগীতায়োজনের বাকি কাজগুলো। আগামী সপ্তাহে গানটি ‘গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।