বছরের শেষ গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট
টেইলর সুইফট

এ বছর আর মঞ্চে দেখা যাবে না পপতারকা টেইলর সুইফটকে। ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই, এ বছর মাত্র একটি কনসার্টেই গাইবেন তিনি। গত রোববার মঞ্চে গেয়ে ফেললেন বছরের শেষ গান।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট সুপার বোলের কনসার্ট এটি। নয় হাজারের মতো ভক্ত হাজির হয়েছিলেন সেখানে। ভক্তদের উদ্দেশে এই শিল্পী বলেন, ‘মনে হয় এটাই এ বছরের শেষ আর একমাত্র কনসার্ট।’ টাওয়েলে কপালের ঘাম মুছতে মুছতে তাঁদের দিকে তাকিয়ে সুইফট বলেন, ‘আমার এই হাল ভালো লাগবে আপনাদের? হলফ করে বলতে পারি, লাগবে না।’ বোঝা গেল, ক্লান্ত-পরিশ্রান্ত সুইফট একটু জিরিয়ে নিতে চান। আর কত?
শেষ কনসার্টে শ্রোতাদের নিরাশ করেননি তিনি। অপ্রকাশিত নতুন একটি গান শুনিয়েছেন। বেশির ভাগই শুনিয়েছেন ২০১৪ সালে গ্র্যামি বিজয়ী ১৯৮৯ ও ২০১২ সালের রেড অ্যালবামের গানগুলো। ফিফটি শেড ডার্কার অ্যালবাম থেকে ‘আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ফরএভার’ গানটি গাওয়ার সময় চিৎকার করে ওঠেন শ্রোতারা। তাঁরা ভেবেই নিয়েছিলেন সহশিল্পী জায়ান মালিক মঞ্চে এসে বুঝি চমকে দেবেন। টেইলর হাসতে হাসতে বলেছেন, ‘জি না, সে নেই এখানে।’ ইয়াহু।