বন্ধু ছাড়া বাঁচা দায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ-টেলর সুইফট
সেলেনা গোমেজ-টেলর সুইফট

সমসাময়িক তারকারা একে অন্যকে প্রতিদ্বন্দ্বী মনে করেন—এমনটাই সবার ধারণা। কিন্তু মার্কিন গায়িকা টেলর সুইফট আর সেলেনা গোমেজের মধ্যে গলায়-গলায় দোস্তি। এমনকি সেলেনাকে ছাড়া নাকি নিজের জীবন কল্পনাই করতে পারেন না সুইফট। গত শুক্রবার বান্ধবী সেলেনার জন্মদিনে মধুর এক শুভেচ্ছা বার্তার সঙ্গে এই কথা জানিয়েছেন টেলর সুইফট।

২২ জুলাই ২৪-এ পা দিয়েছেন সেলেনা। সখীর জন্মদিনে তাঁকে উদ্দেশ করে সুইফট খুব সুন্দর একটি টুইট করেছেন। সেলেনার সঙ্গে তোলা নিজের একটি ছবি প্রকাশ করে এই শিল্পী লিখেছেন, ‘আজকে আমাদের পুরোনো ছবিগুলো দেখছিলাম। কারণ, সেলেনা আজ ২৪-এ পা দিল। সেলেনা, তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাই করতে পারি না। শুভ জন্মদিন।’
আইএএনএস।