বন্ধুর জন্য কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র আতিক হোসাইন। তিনি ‘অ্যাঙ্কাইলসিস স্পনডিলাইটিস’ নামের দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসার জন্য লাগবে অন্তত ৪০ লাখ টাকা। আতিকের সাহায্যার্থে এগিয়ে এসেছেন তাঁর বন্ধুরা। বুয়েট খেলার মাঠে তাঁরা আয়োজন করেছেন একটি চ্যারিটি কনসার্টের। আজ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে ‘আতিক ফিরে আয়...’ শিরোনামের এই কনসার্ট। এতে শিরোনামহীন, ওয়ারফেজ, আর্টসেল, আর্বোভাইরাস, রেডিওঅ্যাকটিভের মতো খ্যাতনামা ব্যান্ড দলগুলো গাইবে। বিস্তারিত জানা যাবে ফেসবুক পেজ থেকে fb.com/events/600517873424929