বন্যার গানের সঙ্গে আসাদুজ্জামান নূরের আবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর ও রেজওয়ানা চৌধুরী বন্যা
‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর ও রেজওয়ানা চৌধুরী বন্যা

আজ দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এই শিল্পীর জন্মদিন উপলক্ষে আজ বুধবার সকালে চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ সাজানো হয়েছে একটু অন্যভাবে। চ্যানেল আইয়ের ছাতিমতলায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, শিল্পী সাদী মহম্মদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।


অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যার গানের সঙ্গে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। গান আর আবৃত্তির ফাঁকে ফাঁকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমি বড়ুয়া।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ‘ছোট কাকু’ ক্লাবের উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অতিথিরা। এই পর্বটি আয়োজন করেছিল ‘ছোট কাকু ক্লাব’।