বন্যায় বিমোহিত নয়াদিল্লির শ্রোতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৬ মে ভারতের নয়াদিল্লির আইসিসিআর মিলনায়তনে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন আয়োজন করে রবীন্দ্রসন্ধ্যার। এতে বাংলাদেশের গুণী রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীত পরিবেশন করেন। তাঁর গান মুগ্ধ করে দিল্লির শ্রোতাদের।
রবীন্দ্রসন্ধ্যায় বন্যা গেয়ে শোনান ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’সহ শ্রোতাদের অনুরোধের বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নাজমা হেপতুল্লা, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীসহ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাসদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।