বর্ষসেরা দুই সৃষ্টি করোনার ভ্যাকসিন ও ‘উইলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেইলর সুইফট

মহামারিকালে এতটুকুও সময় নষ্ট করেননি পপ তারকা টেইলর সুইফট। প্রকাশ করেছেন তাঁর নবম স্টুডিও অ্যালবাম ‘এভারমোর’। পরিশ্রমের ফলও পেয়েছেন তিনি। মাত্র এক দিনে নতুন এই অ্যালবামের ‘উইলো’ গানটি দেখা হয়েছে এক কোটিবারের বেশি।

‘উইলো’ প্রশংসায় ভেসে যাচ্ছে। টুইটারে চলছে ‘হ্যাশট্যাগ উইলো’ ট্রেন্ড। অনেকে জানিয়েছেন, নতুন এই গান এই সময়ের জন্য একেবারে যথাযথ। একজন লিখেছেন, ‘জীবনে যত গান শুনেছি, “উইলো” সেগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘গানটি শুনতে শুনতে হৃদয় যেন চকলেটের মতো গলে গেল। চোখে পানি চলে এল। ২০২০ সালের সেরা দুই সৃষ্টির একটি করোনার ভ্যাকসিন ও অন্যটি ‘উইলো’, যেটাকে ‘মাস্টারপিস’ বললেও কম বলা হবে।’

টেইলর সুইফট

এত প্রশংসা কেবল এক গান নিয়ে! এ ছাড়া অ্যালবামের ষষ্ঠ গান ‘নো বডি নো ক্রাইম’ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। এখানে টেইলরকে সঙ্গ দিয়েছে লস অ্যাঞ্জেলেসের রক ব্যান্ড হায়েম। গানটির সঙ্গে ‘হায়েম সিস্টার্স’খ্যাত এস্টে হায়েম, ড্যানিয়েল হায়েম আর অ্যালানা হায়েমের যুক্ত হওয়ার কাহিনিও জানিয়েছেন টেইলর। আর টেইলর-এস্টের বন্ধুত্বের কথা কে না জানে।

একদিন টেইলর এস্টেকে বার্তা পাঠালেন, ‘তোমার পছন্দের রেস্টুরেন্টের নামটা পাঠাও।’ এরপর টেইলরের গানের লাইনে দেখা গেল, ‘এস্টে ওয়াজ নট দেয়ার। টুইসডে নাইট অ্যাট অলিভ গার্ডেন।’ গান লেখা শেষ করে টেইলর পাঠালেন এস্টেকে। সঙ্গে সঙ্গে এস্টে জানায়, তাদের ব্যান্ড গানটির সঙ্গে খুশি হয়ে যুক্ত হতে চায়। হেইম টেইলরের সঙ্গে যুক্ত হলো, না টেইলর হেইমের সঙ্গে? টেইলরের ঝটপট উত্তর, ‘আমি এখন “হেইম সিস্টার্সে”র চতুর্থ সিস্টার।’