বলিউডের র‍্যাপাররা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ো ইয়ো হানি সিং
ইয়ো ইয়ো হানি সিং

দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে প্রতিবাদের মাধ্যম হিসেবে র‍্যাপ সংগীতের আবির্ভাব। পরে এটি সংগীতের ভাব প্রকাশের অন্যতম জনপ্রিয় ধারা হিসেবে আবির্ভূত হয়। নব্বইয়ের দশকে বলিউডে র‍্যাপ যখন শুরু হলো, পশ্চিমে তখন সেটি ইতিমধ্যে সংগীতের জনপ্রিয় ধারা।

বাবা সেহগাল
বাবা সেহগাল

ভারতে এই ধারা প্রথম নিয়ে আসেন বাবা সেহগাল। তিনি যখন প্রথম ‘ঠান্ডা ঠান্ডা পানি’ গাইলেন, কেউই জানত না যে তিনি র‍্যাপ করছেন। এমনকি তিনি নিজেও জানতেন না। ১৯৯০ সালে প্রকাশিত হওয়া ভ্যানিলা আইসের ‘আইস আইস বেবি’ থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

বাদশাহ
বাদশাহ

পাশ্চাত্যে র‍্যাপ সংগীতের সঙ্গে সঙ্গে একই সময় যুক্ত হয়ে আসে গ্যাংস্টার সংস্কৃতি, অস্ত্রশস্ত্র, রাস্তায় মারামারির কথা। বলিউডে এটি ভিন্ন রূপ পেয়েছে। খুব ঝুঁকি নিয়ে এখানে চালু হয়েছিল র‍্যাপ, বিশেষ করে প্রথমে কোনো মিউজিক কোম্পানি বা প্রতিষ্ঠিত সংগীতশিল্পীরা একে সংগীত হিসেবে মর্যাদাই দিতে চাননি। শ্রোতাও খুব বেশি ছিল তা নয়। তবে আস্তে আস্তে র‍্যাপ সংগীতের জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে ২০০০ সালের পর থেকে।

হার্ড কউর
হার্ড কউর

২০০৬ সালে র‍্যাপার বাদশাহর ক্যারিয়ার শুরু হয়। তবে তিনি ছবিতে গান শুরু করেন বেশ কয়েক বছর পর, ২০১৩ সালে। এরপর একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

রাফতার
রাফতার

‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র ‘স্যাটারডে-স্যাটারডে’, ‘এবিসিডি টু’ সিনেমার ‘বন্দে মাতরম’, ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘সেলফি লে লে রে’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর ‘লাড়কি বিউটিফুল কর গেয়ি চুল’-সবই বাদশাহর গাওয়া। এই ঈদে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতেও একটি গান করেছেন তিনি।
২০০৭ সালে বলিউড পায় প্রথম নারী র‍্যাপার, হার্ড কউর। ‘জনি গাদ্দার’ সিনেমায় তিনি গাইলেন ‘মুভ ইওর বডি’। এ ছাড়া ‘আজব প্রেম কি গজব কাহানি’, ‘পাটিয়ালা হাউস’, ‘এবিসিডি’ সিনেমাগুলোতেও তাঁর র‍্যাপ গান রয়েছে।
২০০৯ সালে আসেন র‍্যাপার রাফতার। ‘হিরোপান্তি’ সিনেমার ‘হুইসেল বাজা’ ও ‘দ্য পাপ্পি সং’, ‘বাঘি’ সিনেমার ‘লেটস টক অ্যাবাউ লাভ’, ‘ঢিশুম’ সিনেমার ‘তো ঢিশুম’ র‍্যাপগুলো তিনি গেয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইয়ো ইয়ো হানি সিং খুবই জনপ্রিয়তা পেয়েছেন। বলিউড প্রযোজকেরা তাঁদের ছবিতে হানি সিংয়ের একটি র‍্যাপ গানের জন্য মুখিয়ে থাকেন। কেনই বা হবে না? ‘ককটেল’ ছবির ‘ম্যায় শরাবি’, ‘সান অব সর্দার’-এর ‘রানি তু ম্যায় রাজা’, ‘রেস টু’র ‘পার্টি অন মাই মাইন্ড’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘লুঙ্গি ড্যান্স’, ‘ইয়ারিয়া’ ছবির ‘আজ দিন হ্যায় সানি সানি’-একের পর এক ছবিতে জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শুধু ছবির গান নয়, তাঁর সিঙ্গেল গানগুলোও অনেক জনপ্রিয়। এর মধ্যে ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’ সাম্প্রতিককালে বেশ জনপ্রিয়।

অক্ষয় কুমার, রণবীর সিং ও বরুন ধাওয়ান
অক্ষয় কুমার, রণবীর সিং ও বরুন ধাওয়ান

র‍্যাপ সংগীতের এই জয়জয়কারের যুগে বলিউড তারকারাই বা বাদ যাবেন কেন? অক্ষয় কুমার ‘সিং ইজ কিং’ ছবির টাইটেল ট্র্যাকটিতে কণ্ঠ দিয়েছেন। ‘লেডিস ভার্সেস রিকি ভেল’-এর ‘আদত সি মজবুর’ গানে র‍্যাপ গেয়েছিলেন রণবীর সিং। ‘এবিসিডি টু’ ছবিতে বরুন ধাওয়ানও একটি গানে র‍্যাপ করেন।