বাংলাদেশ দলকে নিয়ে গান গাইলেন ৫ শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে শুরু হচ্ছে ক্রিকেটের বড় আসর চ্যাম্পিয়নস ট্রফি। এ জন্য বাংলাদেশ দলকে উত্সাহিত করতে তৈরি হলো ‘বাংলার টাইগার’ শিরোনামে একটি গান। এই গানে কণ্ঠ দিয়েছেন ক্রিকেটভক্ত পাঁচ শিল্পী। তাঁরা হলেন শফিক তুহিন, মাহমুদ জুয়েল, জয় শাহরিয়ার, কিশোর ও জে কে।

গানটির কথা ও সুর মাহমুদ জুয়েলের। এর সংগীত পরিচালনা করেছেন জে কে।

ক্রিকেট নিয়ে করা গানটি প্রসঙ্গে কিশোর বলেন, ‘আমরা এই পাঁচজন নিয়মিতই মাঠে গিয়ে বাংলাদেশ দলের ক্রিকেট খেলা দেখি। তাই সেই আবেগের জায়গা থেকে গানটি করেছি।’

শফিক তুহিন বলেন, ‘এই গানটির কথা ও সুরের মধ্যে অনুপ্রেরণা খুঁজে পাবেন শ্রোতারা। যাঁরা গানটি শুনবেন, আমার বিশ্বাস তাঁরা উত্সাহিত হবেন।’

‘বাংলার টাইগার’ গানের একটি ভিডিও নির্মাণ করেছেন পরিচালক চন্দন রায়। পরিচালক বলেন, আজ বৃহস্পতিবার থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে গানের ভিডিওটি দেখা যাবে।