বাংলাদেশের গানে পাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাপন
পাপন

একাধারে হিন্দি ও বাংলা গান গেয়ে উপমহাদেশের সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছেন আসামের শিল্পী পাপন। গান গাইতে একাধিকবার এসেছেন ঢাকায়। এবার তিনি গাইলেন বাংলাদেশের কোনো গীতিকার ও সুরকারের গান।
আসিফ ইকবালের কথা, অদিত রহমানের সুরে ‘মন দরিয়া’ নামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। একটি মিশ্র অ্যালবামের জন্য গাওয়া এ গানে তাঁর সহশিল্পী দোলা। ইতিমধ্যে মুম্বাইতে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিকের বিপণন বিভাগের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এই ঈদেই অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁদের। শুরুতে পাপন ও দোলার গানটির ভিডিও নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে সব কটি গানের ভিডিও নির্মাণ করা হবে।
রেকর্ডিংয়ের পর এক ভিডিও বার্তায় পাপন বলেছেন, ‘আমি বাংলাদেশে যেতে ভালোবাসি। বাংলাদেশের গান পছন্দ করি। এটা কেবল সূচনা।’ শুরুতে গানগুলো শোনা যাবে জিপি মিউজিকে। পরে আসবে সিডি আকারে।