বাউলের খোঁজে আরাফাত মহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত মহসিন
আরাফাত মহসিন

বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা লোকগানের সংগীতপ্রতিভা খুঁজে বের করতে ছুটছে তিনজনের একটি দল। তাদের নেতৃত্বে আছেন তরুণ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক আরাফাত মহসিন। দেশের নানা জায়গা থেকে বাউল খোঁজার এই উদ্যোগ শুরু হয়েছে এ বছরের জুন মাস থেকে। ইউটিউবের জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘ইউফোনইস্ট’।
সংগীতজীবন শুরুর বছর খানেক পরই আরাফাত ভাবলেন, কখনো সুযোগ পেলে লোকগানের শিল্পী খুঁজতে সারা দেশ ঘুরে বেড়াবেন। ২০১৬ সালের মাঝামাঝিতে তাঁর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন পৃষ্ঠপোষকতা করতে উদ্যোগী হয় এই ভাবনার চূড়ান্ত রূপ দিতে।
সারা দেশের বাউলদের নিয়ে নির্মিত ‘ইউফোনইস্ট’-এর প্রথম সিজনের জন্য আরাফাত মহসিন ও তাঁর বন্ধুরা গিয়েছিলেন সিলেটে। সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে পাঁচজন বাউলের পাঁচটি গান রেকর্ড করেন। বাউল খোঁজার এই মিশনে আরাফাত মহসিনের পরের গন্তব্য চট্টগ্রাম। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলায়ও বাউল খুঁজতে বের হবেন তিনি। এই দলে আরও আছেন শুভ ও রাজীব।