বাজারে 'সাতটি তারার দীপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়ক অন্মোচন করছেন অতিথিরা
মোড়ক অন্মোচন করছেন অতিথিরা

শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয় আধুনিক বাংলা গানের অ্যালবাম সাতটি তারার দীপ-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। সহিদ রাহমানের কথায় এ অ্যালবামে রয়েছে পশ্চিম বাংলার সাত কণ্ঠশিল্পীর গান। লেজার ভিশনের ব্যানারে অ্যালবামটি বাজারে এসেছে। এতে রয়েছে শুভমিতা, শ্রীকান্ত, বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য্য, অন্বেষা দত্ত গুপ্তা ও রূপঙ্কর বাগচীর গান।
অ্যালবাম প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নাট্যাভিনেত্রী ও সংসদ সদস্য তারানা হালিম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, গণমাধ্যম ব্যক্তিত্ব আবেদ খান, নাঈমুল ইসলাম খান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি অসীম সাহা, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, গীতিকবি সহিদ রাহমান ও লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামসহ সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
সাতটি তারার দীপ অ্যালবামে থাকছে মোট ১৪টি গান। সব কটিই মেলোডি ও রোমান্টিক ধারার। গানগুলো সুর ও সংগীত করেছেন কলকাতার গৌতম ঘোষাল ও উদয় বন্দ্যোপাধ্যায়।