বাপ-বেটার সঙ্গে ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীল দত্ত ও অঞ্জন দত্ত। সন্ধি ও সভ্যতা।
নীল দত্ত ও অঞ্জন দত্ত। সন্ধি ও সভ্যতা।

২০১৪ সালে এক ঈদে ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত আর তাঁর ছেলে নীল দত্ত। ওই সময় তাঁরা দেশ টিভির একটি অনুষ্ঠানে একসঙ্গে গান গেয়েছিলেন। আবার তাঁরা গান গাওয়ার জন্য ঢাকায় আসছেন। সঙ্গে তাঁদের ব্যান্ড ‘ডি-ট্রিও’। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গান গাইবেন তাঁরা। জানালেন আয়োজক প্রতিষ্ঠান ‘রেড ভেলভেট’-এর কর্ণধার রিসমী আক্তার।
কলকাতা থেকে মুঠোফোনে নীল দত্ত বলেন, ‘আমরা আসছি। বাংলাদেশে দর্শকের সামনে গান গাইতে ভালো লাগে।’
অঞ্জন দত্ত আর নীল দত্তের সঙ্গে মঞ্চে আরও গান করবেন ভাইবোন সন্ধি আর সভ্যতা। অঞ্জন দত্ত ও নীল দত্তের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা তাঁদের কাছে এবারই প্রথম হবে। এক মঞ্চে গান গাইতে পারার সংবাদে সন্ধি ও সভ্যতা দুজনই রোমাঞ্চিত।
সন্ধি জানালেন, ছোটবেলা থেকেই তাঁর প্রিয় শিল্পী অঞ্জন দত্ত। অঞ্জন দত্তের সঙ্গে দেখা করার শখ অনেক দিনের।